1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইউক্রেনে ৫৬ দিনে হতাহত ৫২৬৪ বেসামরিক লোক: জাতিসংঘ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে স্থানীয় সময় ২০ এপ্রিল পর্যন্ত ৫ হাজার ২৬৪ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এর আগে সংস্থাটি জানিয়েছিল হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

ওএইচসিএইচআর’র দাবি, বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে অধিকাংশ বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) ৫৮তম দিনে গড়িয়েছে রুশ বাহিনীর অভিযান। এদিকে, রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনের মারিওপোলের আজভস্টল মিলের প্রশাসনিক ভবন এবং সংলগ্ন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। খবর তাসের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com