1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন। আগামী মঙ্গলবার শুরু হওয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে তার।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মস্কো সফর করবেন ২৬ এপ্রিল। ওনাকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে গুতেরেসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ২৮ এপ্রিল ইউক্রেন সফর করবেন।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে বৈঠক করবেন। তাকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া তিনি ইউক্রেনীয়দের জন্য মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com