1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় অবৈধ এক তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক লোক নিহত হয়েছেন। দেশটির রিভার্স স্টেটে শনিবার (২৩ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে পুড়েই মারা যান তারা।

রাজ্যের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া বলেন, অবৈধ স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক মারা গেছে।

একটি সূত্র জানায়, শনিবারের দুর্ঘটনাটির সময় বেশ কয়েক ডজন গাড়ি অবৈধ তেল কেনার জন্য অপেক্ষা করছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে। তবে তেল শোধানাগারটির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

এর আগে গত অক্টোবরে আরেকটি বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়।

সূত্র : আল জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com