1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

যানজট এড়াতে খুলে দেওয়া হলো নাওজোড়-সফিপুর ফ্লাইওভার

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

গাজীপুর: ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর নাওজোর এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মহাসড়কের ওপর নির্মিত ফ্লাইওভার দুটি খুলে দেওয়া হয়।

গাজীপুর সড়ক বিভাগের দাবি, ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের ঘরমুখো মানুষের যাতায়াত অনেকটা স্বস্তিদায়ক হবে।

jagonews24

যানজটের এ দুর্ভোগ কমাতে ২০১৯ সালে গাজীপুর মহানগরীর নাওজোড় ও সফিপুরে দুটি ফ্লাইওভারের কাজ শুরু হয়। এতে কাজ চলমান থাকায় প্রতিদিনই যানজটে ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরীফুল আলম বলেন, ঈদের আগে ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com