1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ট্রেনের টি‌কি‌ট পেতে একদিন আগেই লাইনে: ভোগান্তির শেষ নেই

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাক‌তে হয়। ‌তাই গরম, কষ্ট আর প‌থের ঝক্কি এড়াতে ট্রেনেই বা‌ড়ি যে‌তে বে‌শি পছন্দ মানু‌ষের। কিন্তু সেই ট্রেনের টিকিট নামের ‘সোনার হরিণ’ পেতে মানু‌ষের ভোগান্তির শেষ নেই। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কেউ কেউ পা‌চ্ছেন টি‌কিট। অনেকে পা‌চ্ছেনও না। আবার অনেকে ২৯ তারিখের না পেয়ে ৩০ এর টিকিটের জন‌্য ২৪ ঘণ্টা আগেই লাইনে দাঁড়িয়েছেন।

রোববার (২৪ এপ্রিল) রাত তিনটা থে‌কে লাইনে দাঁড়ি‌য়েছি‌লেন মা‌লিবা‌গের বা‌সিন্দা মিলন। প‌রিবার নি‌য়ে তি‌নি যা‌বেন ঠাকুরগাঁও। সকাল সা‌ড়ে এগা‌রোটায় কাউন্টা‌রের কা‌ছে এসে জান‌তে পা‌রেন, ২৯ তা‌রি‌খের টি‌কিট শেষ। আটটায় শুরু হওয়া টি‌কিট কী ক‌রে সা‌ড়ে তিন ঘণ্টায় শেষ হ‌লো, এ প্রশ্ন মিল‌নের ম‌তো অনেক যাত্রীর।

অপরদিকে অনলাইনেও ‌টি‌কিট পে‌তে ভোগান্তির শেষ নেই। বারবার চেষ্টা করেও ঢোকা যায় না ওয়েবসাইটে। আবার ঢুকতে পারলে টিকিট থাকে না। এমনটাই অভিযোগ ক‌রে‌ছেন বেশ ক‌য়েকজন ভুক্তভোগী।

আজ সকাল ৯টা থেকে অনলাইনে টিকিট কেনার চেষ্টা করছিলেন শিক্ষার্থী সা‌মিন। কিন্তু তি‌নি কোনোভাবে টিকিট ক্রয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না। এমন করে দুই ঘণ্টারও বে‌শি সময় চেষ্টার পর তিনি যখন ওয়েবসাইটে প্রবেশ করতে পারলেন, তখন দেখলেন আর একটি টিকিটও অবশিষ্ট নেই।

এভা‌বেই টি‌কিট না পাওয়ার বিড়ম্বনার কথা জানা‌চ্ছি‌লেন অনেকে। আবার এর ম‌ধ্যেও কাউন্টার থে‌কে কাঙ্ক্ষিত টি‌কিট হা‌তে নি‌য়ে হাস‌তে হাস‌তে বে‌রি‌য়ে এসে‌ছেন কেউ কেউ। এমন একজন মুন্না। তি‌নি ব‌লেন, গতকাল রাত ১১টায় দাঁড়ি‌য়ে সকাল সা‌ড়ে এগা‌রোটায় টি‌কিট পেলাম। খুব ভা‌লো লাগ‌ছে। বগুড়ায় বাবা মা‌য়ের স‌ঙ্গে ঈদ কর‌তে পার‌বো। ত‌বে ফির‌বো কীভা‌বে, জা‌নি না।

গতকাল সেহ‌রি খে‌য়ে লাইন দি‌য়ে‌ছেন টি‌কি‌টের জন্য। বেলা ১২টায় জান‌লেন, ২৯ তা‌রি‌খের আগাম টি‌কিট শেষ। এমন বেশ ক‌য়েকজ‌নের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, তারা ২৯ তা‌রি‌খের টি‌কিটের জন্য লাইন দি‌য়ে‌ছেন। এখন শো‌নেন, ২৯ এর টি‌কিট নেই। তারপরও তারা সবাই লাইনে অপেক্ষা কর‌ছেন, ৩০ তা‌রি‌খের টি‌কি‌টের জন্য।

তাহ‌লে আজ কি ৩০ তা‌রি‌খের টি‌কিট দে‌বে? জান‌তে চাইলে স্টেশন ম্যা‌নেজার মাসুদ সারওয়ার ব‌লেন, না আজ আর কো‌নো আগাম টি‌কিট দেওয়া হবে না। আবার মঙ্গলবার সকাল আটটায় দেওয়া হবে ৩০ তা‌রি‌খের টি‌কিট।

কাল সারা রাত লাইনে দাঁড়িয়ে যারা ২৯ তা‌রি‌খের টি‌কিট পান‌নি; তা‌দের ম‌ধ্যে সজল, লিটন, মু‌নির, জা‌হিদ জানান, কাল মধ্যরা‌তে এসে‌ছি, টি‌কিট পাইনি। তাই আজ সারারাত পালা ক‌রে লাইনে থাক‌বো। কাল সকা‌লে কাউন্টার থে‌কে ৩০ তা‌রি‌খের টি‌কিট নি‌য়ে ত‌বে ফির‌বো।

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে বাড়ি ফেরা মানুষজনের যাতায়াতকে স্বস্তিদায়ক করতে ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিটের ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করে রেলওয়েকে সহায়তা করছে ‘সহজ ডটকম’। সহজ ডটকমের এই দায়িত্ব আজ সন্ধ্যা ৬টায় একমাস গড়াবে। কিন্তু, শুরু থেকে অনলাইনে টিকিটপ্রত্যশীদের নানা অভিযোগে জর্জরিত ‘সহজ’।

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে কাটতে গি‌য়ে মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, একথা স্বীকার করে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার ব‌লেন, সবাই একসঙ্গে ওয়েবসাইটে ক্লিক করলে সমস্যা হবেই। গতকালও বলেছি। সবাই প্রত্যাশা করে সকালে আমার টিকিটটা হয়ে যাক। সিস্টেমে রাখা একটা টিকিটের বিপরীতে ১০০ জন হিট করতে পারবে। কিন্তু দেখা গেল সেখানে ১ হাজার মানুষ হিট করেছে। তাহলে তো সমস্যা হবেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com