1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন: ট্রেনে ঈদযাত্রা শুরু আজ থেকে

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ বুধবার (২৭ এপ্রিল)। আজ দেওয়া হচ্ছে আগামী ১ মে’র ঈদযাত্রার টিকিট।

ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রোববার (২৪ এপ্রিল) দেওয়া হয় ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হয় ৩০ এপ্রিলের টিকিট। আর আজ ২৭ এপ্রিল দেওয়া হচ্ছে ১ মে’র টিকিট।

এছাড়া ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।

এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ থেকে ট্রেনে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com