1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মেয়াদ ছাড়াই চলবে মোবাইল ডাটা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ঢাকা: মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিয়েছে গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক। এসব অপারেটরের গ্রাহকরা মেয়াদহীনভাবে ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিটিআরসি ভবনে মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এখন গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি ডাটার প্যাকেজ কেনা যাবে। রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডাটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com