1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ঢাকা: রমজান মাসের শেষ জুমা আজ। পবিত্র জুমাতুল বিদা। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।

এর আগে বেলা ১১টা থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ মুসল্লিতে ভরে যায়।

নামাজের সময় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। পাশে খোলা জায়গা ও মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে।

অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসে শিশু-কিশোররা। পাশাপাশি নারীরাও আসেন।

রমজানের শেষ সময়ে এসে উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান।’ অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com