1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ শতাধিক প্রেক্ষাগৃহে শুভ মুক্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মে, ২০২২
মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বাংলার কিং খান খ্যাতচিত্রনায়ক শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বিদ্রোহী’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। অনেক আগেই সিনেমাটির শুটিং শেষ হলেও বেশ কয়েকবার এর নাম ও মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল ফিতরে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহীন সুমন পরিচালিত সিনেমাটি।

এ প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্মকর্তা অপূর্ব রায় বলেন, তালিকা করা হয়েছে ১০৫টি প্রেক্ষাগৃহের। যেহেতু মুক্তির এখনো দিন বাকি ধারণা করছি প্রেক্ষাগৃহ সংখ্যা ১১০-এ পৌঁছুতে পারে।

কয়েক মাস আগে ‘বিদ্রোহী’র গান প্রকাশ পায়। ‘ভাবিনি কখনও’ শিরোনামে এই রোমান্টিক গানটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। সম্প্রতি প্রকাশ পায় ‘বিদ্রোহী’র টিজার। ধুমধাড়াক্কা এ টিজারে কিং খানকে পাওয়া গেছে মারকাটারি অবতারে। পাশাপাশি টিজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমাজের ন্যায়নীতি ও দেশপ্রেমের গল্পের ইঙ্গিত পাওয়া গেছে।

‘বিদ্রোহী’ নিয়ে বেশ আশাবাদী বুবলী। তিনি বলেন, সিনেমা পুরনো হোক কিংবা নতুন হোক, ভালো হোক কিংবা বেশি ভালো হোক, যাই হোক না কেনো দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে অথবা সিনেমার সাথে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত। সবাইকে বলব—প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য। আশা করি, সবার পছন্দ হবে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বিদ্রোহী’।

২০১৮ সালে মহরতের মাধ্যমে শুটিং শুরু হয় ‘বিদ্রোহী’ সিনেমার। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলী জুটি। শুধু তাই নয়; এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছে নবাগত নায়িকা সুস্মিতা মৃদুলা। এই সিনেমা দিয়েই চলচ্চিত্রে অভিষিক্ত হবেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com