1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মে, ২০২২

মারুফ সরকার, ঢাকা : ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে গত শনিবার সকাল এগারোটায় এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম-আহবায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে সরকার তেল নিয়ে যে তেলেসমাতি করলো তা জনগণ মেনে নিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্য মূল্য নিয়ে জনগণের সাথে তামাশা মেতেছেন। একটি গণতান্ত্রিক দেশের সরকার প্রধান এমন কথা বলতে পারেন না। তিনি মধ্যযুগীয় স্বৈরশাসকদের মতো জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বদলে খাবার নিয়ে নিত্য নতুন বক্তব্য হাজির করছেন।

তিনি অবিলম্বে তেলসহ সকল খাদ্য দ্রব্যের দাম কমানোর আহবান জানান। তা না হলে জনগণকে সাথে নিয়ে এবি পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা একটি ফ্যাসিস্ট সরকারের অধিনে এমন অবস্থায় আছি যে সারাটি রোজা দ্রব্য মূল্য নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছে। এমনিতেই মানুষের আজ ত্রাহি অবস্থা। এর মধ্যে লুটেরা সরকার জনগণের দিকে খেয়াল না রেখে সয়াবিনের দাম লিটারে চল্লিশ টাকা দাম বৃদ্ধি করেছে।

তিনি অবিলম্বে বানিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবী করেন। তিনি মা বোনদের ঘরে ঘরে প্রতিবাদে অংশ নেওয়ার আহবান জানান।

তিনি বলেন, আমরা যেভাবে প্রতিটি কাজে বিসমিল্লাহ বলি, মা বোনেরা আপনারা রান্নার আগে তেমনি ভাবে এই জালিম, লুটেরা সরকারের পতন চেয়ে আল্লাহর কাছে দোয়া করে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছেড়ে প্রতিবাদ জানান।

সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, অবিলম্বে তেলের দাম কমাতে হবে। সকল সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না। জনগণের খাবার নিয়ে প্রতারনা, উপহাস বন্ধ করুন। নইলে এবি পার্টি সরকারের পতনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- এবি পার্টির ঢাকা মহানগরী (উত্তর) এর আহবায়ক আলতাফ হোসাইন,কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, যুবনেতা এম ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের নেতা আনোয়ার ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী নাসির, শফিউল বাসার, মিনহাজুল আবেদীন শরীফ, আব্দুল হালিম নান্নু, মোঃ সেলিম খান, সুলতানা রাজিয়া, আনোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মশিউল আজম চৌধুরী সাকিব, মাসুদ জমাদ্দার রানা, আহমদ বারকাজ নাসির, মির্জা সাইফুল ইসলাম, শীলা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com