1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

যুদ্ধে আমরাই জয়ী হবো: জেলেনস্কি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রুশ আক্রমণকে পতিহত করা হবে এবং ইউক্রেনের এক টুকরো ভূমিও ছেড়ে দেওয়া হবে না উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয়ী হবো।

রয়টার্স জানায়, সোমবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি।

এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৮০ লাখেরও বেশি ইউক্রেনীর মৃত্যু হয়েছে। কিন্তু নাৎসিবাদের বিরুদ্ধে রাশিয়া যেভাবে বিজয় পেয়ছিল কিয়েভে মস্কোকে সে সুযোগ দেওয়া হবে না।

জেলেনস্কি বলেন, নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ের দিনে, আমরা একটি নতুন বিজয়ের জন্য লড়াই করছি। এর পথটি কঠিন, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা জয়ী হবো।

তিনি আরও বলেন, এমন কোনো দখলদার নেই যে আমাদের মুক্ত ভূমিতে শিকড় গাড়তে পারে। এমন কোনো হানাদার নেই যে আমাদের স্বাধীন মানুষের ওপর শাসন করতে পারে। দ্রুত কিংবা পরে, আমরা জয়ী হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com