1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, নিহত ৪৩

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০০ বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১০ মে) দক্ষিণ আমেরিকার দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এতথ্য জানিয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, সোমবার (৯ মে) সান্তো ডোমিঙ্গো দে লস কলোরাডোসের বেলাভিস্তা কারাগার লস লোবস এবং আর ৭ গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের সূত্রপাত হয়।

এক টুইট বার্তায় প্রসিকিউটরের কার্যালয় জানায়, এখন পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন।

পুলিশ প্রধান ফাউস্টো স্যালিনাস জানান, ঘটনার সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে আটক করা হয়েছে। এখনো ১০৮ জন নিখোঁজ রয়েছে।

এর আগে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বাড়বে।

বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার পরপরই বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে জমায়েত হতে শুরু করেন।  তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।

সূত্র: আল-জাজিরা, ফ্রান্স ২৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com