1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা রনিল শ্রীয়ান বিক্রমাসিংহে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।

বুধবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক করেছিলেন রনিল। ওই সময় ধারণা করা হয়েছিল, তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

ডেইলি মিরর জানিয়েছে, শপথ নেওয়ার পর রনিল বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপরই তিনি তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।

টানা বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। বিক্ষোভকারীদের হামলা থেকে বাঁচাতে পরে মাহিন্দাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com