1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কার আদালত। বৃহস্পতিবার আদালত একইসঙ্গে মাহিন্দার ছেলে নামাল ও ১৫ সহযোগীর ওপরও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে সোমবারের শান্তিপূর্ণ মিছিলে হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। ওই সংঘর্ষে ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। এছাড়া বিপুল পরিমান সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। আদালতের কাছে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা ও তার সহযোগীদের গ্রেপ্তারের আবেদনও করা হয়েছিল।

আদালতের এক কর্মকর্তা বলেছেন, ‘ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের আদেশ দিতে রাজী হননি। কারণ যে কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের ক্ষমতা খোদ পুলিশেরই রয়েছে।’

টানা বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে মাহিন্দার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতায় আহতরা দাবি করেছেন, রাজধানীতে তাদের বিক্ষোভ চলাকালে রাজপাকসে ও তার সহযোগীরা তাদের তিন হাজার সমর্থককে লেলিয়ে দিয়েছিল। তারা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। পরে বিক্ষোভকারীরা রাজাপাকসের বাড়িতে হামলা চালালে তাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com