1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরও শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরও শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

টানা বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল শ্রীয়ান বিক্রমাসিংহেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। শুক্রবার বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা প্রেসিডেন্ট গোটাবায়ারও পদত্যাগ চান।

প্রধান শহর কলম্বোতে একটি বিক্ষোভের জায়গায় ক্যাম্প করে আছে শত শত মানুষ।

এদেরই এক জন চামালগে শিবকুমার বলেছেন,‘আমাদের জনগণ যখন ন্যায়বিচার পাবে তখন আমরা এই সংগ্রাম বন্ধ করব। তারা যাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করুক, যতক্ষণ না জনগণ স্বস্তি পাবে ততক্ষণ আমরা এই সংগ্রাম থামাব না।’

বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের নিয়োগ প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ কমই প্রশমিত করবে। কারণ ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য শেষ পর্যন্ত রাজাপাকসে পরিবারই দায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com