1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতারের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। শুক্রবার (১৩ মে) লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, টেম্পল ট্রিস ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন ও আক্রমণে সহায়তার ষড়যন্ত্রে জড়িত থাকা সংক্রান্ত এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ সাত জনকে গ্রেফতারের জন্য সিআইডি’কে অবিলম্বে নির্দেশ দিতে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

আবেদনে মাহিন্দা রাজাপাকসে, লঙ্কান সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন এবং আইজিপি চন্দনা বিক্রমেরত্নেকে বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাজের আদালতে ওই আবেদন পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট আগামী ১৭ মে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com