1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

খারকিভ থেকে পিছু হটেছে রুশ সেনারা

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে পিছু হটেছে রুশ সেনারা। শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা এ দাবি করেছেন।

ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়ানরা তাদের অবস্থান থেকে পিছু হটেছে।

নগরীর মেয়র ইহোর তেরেখভ বিবিসিকে বলেছেন, মানুষ ফিরতে শুরু করেছে এবং যুদ্ধ জয়ী হয়েছে।

তিনি বলেন, ‘খারকিভ শহরের অভ্যন্তরে কোন রাশিয়ান সেনা নেই। রাশিয়ান ট্যাঙ্ক এবং সাঁজোয়া যুদ্ধ যান ইউক্রেনের যোদ্ধারা ধ্বংস করেছে। খারকিভ আঞ্চলিক প্রতিরক্ষা এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় রাশিয়ানরা এখন শহর থেকে দূরে সরে গেছে – সীমান্তের দিকে।’

বিবিসি অবশ্য জানিয়েছে, কিয়েভের চারপাশ থেকে রাশিয়ানরা যেভাবে পশ্চাদপসরণ করেছিল এটা ঠিক তেমন নয়। ধারণা করা হচ্ছে, রুশ বাহিনী আরও পিছনে থেকে তাদের অবস্থান ধরে রাখবে বা অন্য কোথাও লড়াইয়ে পুনরায় যোগ দেবে। খারকিভ থেকে রুশ বাহিনীর পিছু হটা ইউক্রেনের জন্য যুদ্ধের টার্নিং পয়েন্ট নয়, তবে এটি এখনও একটি বড় বিজয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com