1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার পর খাদ্য সংকট শুরু হয়েছে দেশে দেশে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আসন্ন মাসগুলোতে বিশ্বজুড়ে খাবারে ঘাটতি দেখা যাবে বলে সতর্ক করেছেন। তবে সংকট মোকাবিলায় তিনি আশা প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুতেরেস বলেন, ইউক্রেন থেকে শস্য সরবরাহের ব্যাপারে তিনি রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তাছাড়া রাশিয়ার সার রপ্তানি পুনরুজ্জীবিত করতেও আলোচনা চলছে বলে জানান জাতিসংঘ প্রধান।

গুতেরেস আরও বলেন, আমি আশাবাদী তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সম্মেলনে তিনি নিরাপত্তা ও অর্থনৈতিকখাতের উন্নয়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

এদিকে ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত তিন হাজার ৭৫২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ মানুষ।

জাতিসংঘ হাই কমিশনের হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) তাদের সর্বশেষ আপডেটে নিশ্চিত করেছে যে, ইউক্রেন যুদ্ধে ৭ হাজার ৮১৪ বেসামরিক হতাহত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭৫২ জন নিহত হয়েছে ও আহত হয়েছে আরও ৪ হাজার ৬২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com