1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শনিবার সকাল থেকে প্রতিবেশী ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। শুক্রবার ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠান গাসুম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্যসহ ইউরোপীয় কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্র। এর জবাবে রাশিয়া শত্রুভাবাপন্ন দেশগুলোকে সাফ জানিয়েছে, মস্কো থেকে গ্যাস কিনতে হলে ডলারে নয়, বরং রুশ মুদ্রা রুবলে কিনতে হবে। ফিনল্যান্ড রুবলে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছে।

গাসুমের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ মে শুক্রবার বিকেলে গ্যাজপ্রম এক্সপোর্ট গ্যাসমকে জানিয়েছে যে, গ্যাসমের সরবরাহ চুক্তির অধীনে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ২১ মে শনিবার বন্ধ করে দেওয়া হবে।’

গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন এই খবরকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। আগামী মাসগুলিতে পর্যাপ্ত গ্যাস থাকবে বলে তিনি গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

মিকা বলেছেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি এবং গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনও বিঘ্ন ঘটবে না, আমরা আগামী মাসে আমাদের সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com