1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায়

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ পর জরুরি অবস্থা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। শনিবার এই জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়ে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

করোনা মহামারি ও সরকারের ভুল সিদ্ধান্তের কারণে শ্রীলঙ্কাকে তার ইতিহাসের সবচেয়ে ভয়বাহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতির কারণে জ্বালানি ও ওষুধ আমদানি বন্ধ হয়ে গেছে। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ওই সময় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দেশটির নানা স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও দুই শতাধিক বিক্ষোভকারী আহত হয়। পরিস্থিতি সামাল দিতে গত ৬ মে মধ্যরাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তা বাহিনীকে যে কাউকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়।

শুক্রবার (২০ মে) মধ্যরাত থেকে রাষ্ট্রপতির সচিবালয় জরুরি অবস্থা প্রত্যাহার কার্যকরের ঘোষণা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com