1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পদত্যাগ করলেন রুশ কূটনীতিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক বরিস বোনদারেভ। তিনি জানান, নিজের দেশকে নিয়ে আগে কখনও এতটা লজ্জায় পড়েননি তিনি। এছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলাকে অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।

বোনদারেভ জেনেভায় রুশ মিশনে একজন কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিবিসি জানায়, জেনেভা কার্যালয়ে অন্য দেশগুলোর মিশনে চিঠি পাঠিয়েছেন বোনদারেভ। সেই চিঠিতে তিনি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ২০ বছর কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগের বিষয়টি জানান।

চিঠিতে তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই শুধু ইউক্রেনের জনগণের সঙ্গেই অপরাধ করা হচ্ছে না, রাশিয়ার মানুষের সঙ্গেও অপরাধ হচ্ছে।

বরিস বোনদারেভ বলেন, আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি বলতে কিছু হয় না। যা হয়, তা হল আগ্রাসন শুরু করতে উসকানি দেওয়া, মিথ্যা বলা ও ঘৃণা ছড়ানো।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com