1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

টয়লেটে বসে মোবাইলে ব্যস্ত থাকার সময় পশ্চাদ্দেশে সাপের দংশন!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান আধুনিক প্রযুক্তির অন্যতম উপহার মোবাইল ফোন। এটি ছাড়া একটি দিন কাটানোও যেন কঠিন। কিন্তু অনেকে আবার মোবাইল ব্যবহারকে চরম আসক্তির পর্যায়ে নিয়ে গেছে।

আসক্তির মাত্রা এমনই যে, মোবাইল ছাড়া এক মুহূর্তও যেন চলে না, এমনকি টয়লেটে গেলেও সঙ্গে মোবাইল নিয়ে যান। এদিকে এবার টয়লেটে বসে মোবাইল ব্যবহারের সময় এক ব্যক্তির জীবনে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। মালয়েশিয়ায় ২৮ বছর বয়সী এক ব্যক্তি টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় তার পশ্চাদ্দেশে সাপ দংশন করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবরি তাজালি টয়লেটে বসে ফোনে ভিডিওগেম খেলছিলেন, তখন সাপ তাকে দংশন করে। তিনি দুই সপ্তাহ পরে জানতে পারেন, সাপটি তার নিতম্বে দাঁতের টুকরো রেখে গেছে।

সাবরি তাজালি বলেন, দুই সপ্তাহ পর আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখি সাপের অর্ধেক দাঁত তখনও সেখানে রয়ে গেছে। সম্ভবত আমি সাপটিকে জোরে আঘাত দিয়েছিলাম বলে এটি ভেঙে গেছে।

নিজের টুইটার অ্যাকাউন্টে এ অভিজ্ঞতা শেয়ার করেছেন সাবরি তাজালি। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক মুহূর্ত’ হিসেবেই মনে করেন তিনি। সাবরি আরও জানান ঘটনাটি ঘটে গত মার্চ মাসে। ভাগ্য ভালো যে, সাপটি বিষধর ছিল না।

তাজালি আরও জানান, তিনি প্রায়ই টয়লেট ব্যবহার করার সময় মোবাইলে ১৫ মিনিট গেম খেলেন। ২৮ মার্চও তাই করছিলেন। হঠাৎ অবাক হয়ে দেখেন একটি সাপ তার নিতম্বে আটকে রয়েছে। আতঙ্কিত তাজালি সাপটিকে টেনে ছাড়িয়ে ছুটে বাথরুম থেকে বেরিয়ে যান। এরপর প্রাণী উদ্ধারকর্মীরা এসে সাপটিকে টয়লেট থেকে উদ্ধার করে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com