1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

দনবাস এবং লুহানস্কের ৪০ শহরে রাশিয়ার হামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে হামলা চালাতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ মে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ফেসবুকে একথা জানিয়েছে।

টাস্ক ফোর্স জানায়, ‘রাশিয়ার বাহিনী দনবাস অঞ্চেলের  দোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে বোমা হামলা চালিয়েছে।  এতে ৩৮টি বাড়ি এবং একটি স্কুল সহ ৪৭টি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।  হামলার এই ঘটনায় পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো ১২ জন।

রাশিয়া সেভেরোদোনেটস্ক এবং লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার জন্য তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে।  আর এ জন্য তারা এই অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে।  এই প্রদেশটির পতন ঘটলে তা পুরোপুরিভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে।

গত রোববার লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই জানান, রুশ বাহিনী দোনেটস নদীর উপর একটি সেতু ছাড়া বাকি সব

ধ্বংস করে দিয়েছে। ফলে যে কোনো মুহূর্তে শহরটি সব ধরনের যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com