1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মে, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পল্লবী দে, মডেল–অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনার রেশ কাটতে না কাটতেই টালিউডের আরেক ছোট পর্দার অভিনেত্রী, মডেল মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দক্ষিণ কলকাতার কসবার নিজ বাভবন থেকে ওই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।

তার পরিবার সূত্রের খবর, বিদিশা তার খুবই কাছের বন্ধু। বন্ধুর অকালে চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না মঞ্জুষা।

মৃত মঞ্জুষার মা জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদিন নাকি বিদিশার কথাই বলছিল মঞ্জুষা। সেও বিদিশার মতো পদক্ষেপ নেবে, মনের দুঃখে এই কথাও জানিয়েছিলেন। তবে আসল কারণ কী? বন্ধুর মৃত্যু দেখামাত্রই কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রহস্যজনক মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে তাহলে কী কর্মজীবনে অশান্তি এবং সেই থেকেই অবসাদ? বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় একটি চ্যানেলের সিরিয়ালে কাজ করতেন মঞ্জুষা। ফটোশুটেরও নিয়মিত কাজ করছিলেন। বিভিন্ন বুটিক হাউজের মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন।

এদিকে, পল্লবী, বিদিশা, মঞ্জুষাকে নিয়ে পরপর তিনজন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে কলকাতায়।

এসব মৃত্যুর কারণ সিরিয়াসভাবেই খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com