1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য জাহাজীকরণের উপায় খুঁজতে মস্কো প্রস্তুত রয়েছে। শনিবার (২৮ মে) ফ্রান্স ও জার্মানির নেতাদের এমনটি বলেছেন ভ্লাদিমির পুতিন।

আল জাজিরা জানায়, পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনের শস্য রপ্তানিসহ শস্যের নিরবিচ্ছিন্ন রপ্তানির বিকল্প খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত।

‘রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে উত্তেজনা কমাতে সাহায্য করবে, এ জন্য অবশ্যই প্রাসঙ্গিক নিষেধাজ্ঞাগুলো অপসারণ করতে হবে।’

এছাড়া ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর  এবং ফরাসি প্রেসিডেন্টকে ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছেন। শনিবার ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের এ সতর্কবার্তা দেন।

পুতিন বলেন, শক্তিশালী অস্ত্র সরবরাহ পরিস্থিতি আরও অস্থিতিশীল করার এবং মানবিক সংকটকে আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com