1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রেসিডেন্টের পদত্যাগ দাবি: আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র কলম্বো

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মে, ২০২২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন দিন দিন বাড়ছে। রোববার আবারো পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী কলম্বো। এই অবস্থার মধ্যেই আন্দোলনকারীদের সরকারি কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান দেশের নতুন প্রধানমন্ত্রী।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের পদত্যাগের দাবিতে রোববারও বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী কলম্বো। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

এর আগে, বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে অগ্রসর হতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। এতেও কাজ না হলে একপার্যায়ে টিয়ারগ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এদিকে, আন্দোলন করে অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করা যাবে না বলেই উল্লেখ করে আন্দোলনকারীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এক সাক্ষাৎকারে আন্দোলনরত যুবকদের সরকারি কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধান সমস্যা অর্থনীতি। যুবকরা পরিবর্তনের দাবি তুলেছেন। তারা সংস্কার চাইছেন। বর্তমান পরিস্থিতি তারা ভালোভাবে জানেন। বিভিন্ন কমিটিতে যুবকদের অংশগ্রহণের সুযোগ আছে। তারা বিভিন্নভাবে সরকারকে এই জটিল পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা করতে পারেন।

স্বাধীনতার পর ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়েছে শ্রীলঙ্কা। আমদানি ব্যয় মেটানোর মতো ডলার সঙ্কটে প্রায় সব নিত্যপণ্যের অভাব দেখা দিয়েছে দেশটিতে। সঙ্কটের জন্য বর্তমান সরকারকে দায়ী করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় দু’মাস ধরে চলা বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে। পরিস্থিতি মোকাবেলায় রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com