1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রুশ হামলায় ফরাসি সাংবাদিক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার বোমা হামলায় ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্লারক (৩২) নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় হামলায় নিহত হন তিনি।

ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় একটি গাড়িতে রুশ বোমা হামলায় একজন ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) টুইটারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লিখেছেন, ‌ফ্রেডেরিক লেক্লারক যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য ইউক্রেনে রয়েছেন। রাশিয়ান বোমা হামলা থেকে বাঁচতে পালাতে বাধ্য হয়ে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি মানবিক বাসে চড়ে তিনি আহত হন।

ফ্রেডেরিক লেক্লারক টেলিভিশন নিউজ চ্যানেল BFM-এ কাজ করতেন। টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ফ্রেডেরিক ৩২ বছর বয়সী। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, ফ্রেডেরিক লেক্লারক পূর্ব ইউক্রেনের একটি শহর সেভেরোডোনেটস্কের কাছে ছিলেন।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com