1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, দুজনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক ঝড় ও ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকা। সোমবার (৩০ মে) বিকেলে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঝড়। বাড়ি ধসে, গাছ ভেঙে দুজন মারা গেছেন।

মঙ্গলবার (৩১ মে) সকালে আনন্দবাজার জানায়, সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা। প্রায় একশ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ঝড় প্রাণ গেছে দুজনের।

সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঝড় শুরু হয়। নতুনদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে অনেক গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে ক্ষতি হয়েছে নতুনদিল্লি এবং মধ্য দিল্লির। দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com