1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আরুব শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ওই নারীর নাম গুফরান হামেদ ওয়ারাস্নেহ। তার বয়স ৩১ বছর।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘ছুরি হাতে এক হামলাকারী নিয়মিত নিরাপত্তা কর্মকাণ্ডে নিয়োজিত আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) এক সেনার দিকে এগুচ্ছিল।’

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ওই নারীর হাতে যে ছুরিটি ছিল তা অনেক ছোট ছিল এবং তিনি সেনাটির জন্য তেমন হুমকিজনক ছিলেন না। মাত্র তিন দিন আগে ওই নারী একটি রেডিও স্টেশনে নিয়োগ পেয়েছিলেন। হত্যাকাণ্ডের আগে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। স্থানীয় সময় সকাল ৮টার দিকে শরণার্থী শিবিরের প্রবেশ মুখে তাকে গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com