1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে ‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধাস্ত্র’ সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসে লেখা মতামতে প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন।

বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ‘একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেনকে আরও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধকারী’ হিসেবে দেখা। অস্ত্রের নতুন চালান ‘অস্ত্রের নতুন চালান ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে আরও সুনির্দিষ্টভাবে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করবে।’

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কী তা স্পষ্ট করেছেন বাইডেন। একইসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, এই যুদ্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি জড়াতে চাইছে না ওয়াশিংটন।

মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইউক্রেনকে ১১তম নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে হাই মোবিলিটি আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (এইচআইএমএআরএস) পাঠানো হবে।

এইচআইএমএআরএসকে অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করা হবে। এই ব্যবস্থায় ছোড়া ক্ষেপণাস্ত্র ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com