1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার (১ জুন) সেন্ট ফ্রান্সিস হাসপাতালে এই ঘটনা ঘটে।

সিএনএন জানায়, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের চিকিৎসকদের কার্যালয় নাটালি মেডিক্যাল বিল্ডিং থেকে বিকেল ৪টা ৫২ মিনিটে গোলাগুলির খবর পায় পুলিশ।

টুলসার উপপুলিশ প্রধান জনাথন ব্রুকস সেন্ট ফ্রান্সিস ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বন্দুকধারীর পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। তার বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর হাতে রাইফেল ও পিস্তল ছিলো।

জনাথন ব্রুকস বলেন, গোলাগুলির খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ মিনিটের মধ্যেই হামলাকারীকে শনাক্ত করে তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার  লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় বয়স্ক এক নারী নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও দুজন। এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে এক তরুণ বন্দুকধারীর গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com