1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কেকের মৃত্যু নিয়ে মামলা, চলছে তদন্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। সবাই তাকে কেকে নামেই বেশি চেনেন ও জানেন। কলকাতার নজরুল মঞ্চ অডিটোরিয়ামে সন্ধ্যার কনসার্টের পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় ভারতের বিখ্যাত এ গায়কের।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে কলকাতা পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে মামলার বিষয়টি জানান।

ওই কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেন, ‘মামলাটি নিউ মার্কেট থানায় করা হয়েছে। এর আওতায় পাঁচ তারকা হোটেলটি পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কেকে যেখানে অসুস্থ বোধ করেছিলেন।’

সেই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা গায়ক কেকের মৃত্যুর তদন্ত শুরু করেছি এবং নিউ মার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং তাকে হাসপাতালে নেয়ার আগে কী ঘটেছিল, তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি।’

কনসার্টে পারফর্ম করার পর হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন কেকে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com