1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফেসবুক থেকে পদত্যাগের ঘোষণা স্যান্ডবার্গের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ১৪ বছর ধরে কাজ করার পর নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (২ জুন) পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ ।

বিবিসি জানায়, সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। এর মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন।

মেটার প্রধান বৃদ্ধি কর্মকর্তা জাভিয়ের অলিভান স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।

শেরিল স্যান্ডবার্গ ২০০৮ যখন ফেসবুকে যোগ দেন তখন জাকারবার্গের বয়স ছিল মাত্র ২৩ বছর। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।

সূত্র: বিবিসি, সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com