1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬০

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ জুন) আঞ্চলিক ট্রেনটি বাভারিয়ার গার্মিশ-পার্টেনকিরচেন থেকে মিউনিখের দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, বাভারিয়ান স্কি রিসর্টের উত্তরে বিধ্বস্ত হওয়ার সময় দোতলা ট্রেনটি যাত্রীতে প্রায় ভর্তি ছিল। দুর্ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে কয়েকজন শিক্ষার্থীও ছিল।

jagonews24

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের বগি পাহাড় থেকে নিচে গড়িয়ে গাছের ডালে আটকে গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতেও দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিতদের জন্য জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং রেললাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: স্কাই নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com