1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জন্ম হার কমায় জাপানে নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জন্ম হার কমার ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে জাপানে। ১৮৯৯ সালের পর দেশটিতে এটাই সর্বনিম্ন জন্মহার। শুক্রবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ চিত্র দেখা গেছে।

২০২১ সালে জাপানে আট লাখ ১১ হাজার ৬০৪ শিশুর জন্ম হয়েছিল। ওই বছর দেশটিতে মারা গেছে ১৪ লাখ ৩৯ হাজার ৮০৯ জন। জন্ম ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় দেশটিতে মানুষ কমেছে ছয় লাখ ২৮ হাজার ২০৫ জন।

জাপানি নারীদের সারাজীবনে জন্ম নেওয়া শিশুদের গড় সংখ্যা ১ দশমিক ৩- এ নেমে এসেছে। টানা ছয় বছর জনসংখ্যার মোট উর্বরতার হার এই সংখ্যাতেই অবস্থান করছে।

পৃথিবীর সবচেয়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা জাপানেই বেশি। সেই হিসেবে দেশটিতে প্রজন্মগত ব্যবধান বাড়ছে। গত বছর জাপানে বিয়ের হারও কমেছে। ২০২১ সালে দেশটিতে পাঁচ লাখ এক হাজার ১১৬টি বিয়ে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে এটাই সবচেয়ে কম বিয়ের সংখ্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com