1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সাংবাদিক নোমানীকে হত্যা চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুন, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি: বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন, দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছেই। টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন কমছেই না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com