1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রিয় জ্যোতিকে একা করে গেলেন গায়ক কেকে

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : গত ৩১ মে পরপার পাড়ি জমান বলিউডের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। শৈশব থেকেই তার গানের সঙ্গে সখ্যতা। স্বপ্ন বুনেন গায়ক হওয়ার। কিন্তু অর্থ তাতে বাধা হয়ে দাঁড়ায়। অর্থের জন্য একাধিক কাজ করেছেন কেকে; কিন্তু তা দীর্ঘ সময় ধরে করেননি। বরং পুনরায় ফিরে এসেছেন গানের জগতে।

সৃষ্টিকর্তা কেকের চাওয়া পূরণ করেছেন। কণ্ঠের জাদুতে কোটি ভক্তের হৃদয় হরণ করেছেন। কুড়িয়েছেন প্রশংসা, খ্যাতি, অর্থ। আর এই দীর্ঘ জার্নিতে কেকের সঙ্গে ছিলেন তার প্রেমিকা, বন্ধু, স্ত্রী জ্যোতি কৃষ্ণা। এই যুগলের দীর্ঘ দিনের বন্ধন আকস্মিকভাবে ছিঁড়ে গেলো। ভীষণ ভেঙে পড়েছেন জ্যোতি।

প্রায় ৩ দশকের সংগীত ক্যারিয়ার কেকের। সফলতার চূড়ায় অবস্থান করছিলেন এই শিল্পী। কিন্তু ব্যক্তিগত জীবনকে ক্যামেরার সামনে তেমন একটা আনতে দেখা যায়নি। জ্যোতি-কেকের গভীর বন্ধনের কথা খুব বেশি প্রকাশ পায়নি। তবে তাদের কাছের মানুষের বিষয়টি ভালোভাবেই জানেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত ও পেশাগত দুটি বিষয়কে একদম আলাদা করে রাখতেন কেকে। তিনি কখনো চাননি তার ব্যক্তিগত জীবন সামনে আসুক।

কেকে-জ্যোতির প্রেমের গল্প শুরু হয় কৈশোর বয়সে। এসব তথ্য খুব কম মানুষই জানেন। কপিল শর্মা শোয়ে একবার হাজির হয়েছিলেন কেকে। এসময় জ্যোতির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে অল্প তথ্য দিয়েছিলেন। কেকে বলেছিলেন—‘যখন আমি ৬ষ্ঠ শ্রেণিতে পড়ি তখন জ্যোতির সঙ্গে আমার প্রথম দেখা হয়। ওই সময় থেকেই আমরা একসঙ্গে আছি। জ্যোতি ছাড়া জীবনে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াইনি।’

তবে জ্যোতি-কেকের প্রেম সহজে পরিণয় পায়নি। কারণ জ্যোতির পরিবার কেকের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। রাজি না হওয়াটাও স্বাভাবিক বিষয় ছিল। বেকার ছেলের হাতে কোন বাবা-মা তার মেয়েকে তুলে দিতে চান? যার কারণে চাকরি খুঁজতে শুরু করেন কেকে। সবশেষে সেলসম্যানের চাকরি নেন এই শিল্পী। আর চাকরি পাওয়ার পরই বিয়ের কাজটি সেরে নেন জ্যোতি-কেকে। ১৯৯১ সালে বিয়ে করেন কেকে, ১৯৯৪ সালে বলিউডে তার যাত্রা শুরু হয়। এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক ছেলে, এক মেয়ে।

কেকের জীবনের নানা উঠা-নামার নিত্য সঙ্গী ছিলেন জ্যোতি। কিন্তু ভালোবাসার বন্ধন ছিঁড়ে আকস্মিকভাবে পরপারে পাড়ি জমালেন কেকে। জ্যোতির চোখে এখন কেবলই শুন্যতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com