1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে পিছু হটছে রুশ বাহিনী

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র পাল্টা হামলার কারণে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটছে। শনিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ দাবি করেছে।

ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের সবচেয়ে বড় শহর হচ্ছে সেভেরোডোনেটস্ক। গত কয়েক সপ্তাহে শহরটির বড় একটি অংশ দখল করেছে রুশ বাহিনী।

লুগানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইডে দাবি করেছেন, রাশিয়া এই কৌশলগত পূর্বাঞ্চলীয় শহরটি দখল করতে ‘তাদের সমস্ত শক্তি প্রয়োগ করলেও’ ইউক্রেনীয় বাহিনী সেভেরোডোনেটস্কে ভয়ানক লড়াইয়ে মস্কোর সেনাদের পিছু হটতে বাধ্য করছে।

তিনি বলেছেন, হানাদার বাহিনী শহরের বেশিরভাগ এলাকা দখল করেছিল, কিন্তু এখন ‘আমাদের সেনাবাহিনী তাদের হটিয়ে দিচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গেইডে বলেছেন, ‘আমরা বুঝতে পারছি রাশিয়ার সেনাবাহিনী তাদের সমস্ত শক্তি এদিকে প্রয়োগ করছে।’

শুক্রবার গেইডে দাবি করেছিলেন, ইউক্রেনীয় সেনারা শহরের এক পঞ্চমাংশ ফিরে পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com