1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলা, নিহত বেড়ে ৫০

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার ওন্ডো রাজ্যে ক্যাথলিক গির্জায় বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। রয়টার্স এর এক প্রতিবেদনে জানানো হয়, রোববার (৫ জুন) এ হমালা হয়।

নাইজেরিয়ার আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যের ওও শহরের সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এতে নারী, শিশুসহ অন্তত ৫০ জন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকেই। হামলার পরই বন্দুকধারীরা পালিয়ে যায়।

সরকারের পক্ষ থেকে এ হামলার নিন্দা জানানো হয়েছে। বন্দুকধারীদের ‘শয়তান’ অভিহিত করে প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি বলেছেন, শুধু উত্তরাঞ্চলের শয়তানরাই এমন জঘন্য কাজ করতে পারে।

চার্চ হামলাকে ‘জঘন্য ও শয়তানি’ অভিহিত করেছেন ওন্ডো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোটিমি আকেরেদোলু বলেছেন, ‘ওওর নিরপরাধ লোকদের বিনা প্ররোচনায় হামলা ও হত্যা করা হয়েছে। আমরা এই হামলাকারীদের খুঁজে বের করতে এবং তাদের শাস্তি দিতে সব ধরনের ব্যবস্থা নেব।’

এদিকে ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, চার্চের মেঝেতে প্রার্থনাকারীদের নিথর ও রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অন্য কেউ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com