1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ক্যালিফোর্নিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার বিকেলে ৫ জন আরোহীসহ একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বিমানের অপর এক যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।

মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যাম্প পেন্ডলটনে অবস্থিত বিমান ঘাঁটির এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হিসেবে এটিকে শনাক্ত করা হয়েছে। অসপ্রে বিমানগুলো ‘উলম্ব টেকঅফ এবং অবতরণ’ করতে পারে। এটিতে হেলিকপ্টারের মতো ঘূর্ণমান পাখা থাকায় সরাসরি উপরে ও নিচে ওঠানামা করতে পারে। আবার বিমানের মতো চলতে পারে।

ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত নেভাল ফ্যাসিলিটি ফেসবুকে দেওয়া এক পোস্টো জানায়, কোচেল্লা ক্যানেল রোড এবং হাইওয়ে ৭৮ এর আশেপাশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফেডারেল ফায়ার এবং ইম্পেরিয়াল কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।’

ঘটনার পর চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com