1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলকাতায় নিরাপত্তারক্ষীর এলোপাথাড়ি গুলি, নিহত ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্ক সার্কাসে এক নিরাপত্তারক্ষীর এলোপাথাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর আত্মহত্যা করেছেন ওই নিরাপত্তা রক্ষী। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই নিরাপত্তাকর্মী কালিম্পঙের বাসিন্দা এবং তার নাম চোডুপ লেপচা। তিনি কাজ করতেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পঞ্চম ব্যাটালিয়নে। সপ্তাহখানেক আগে আরও অনেকের সঙ্গে তাকেও বেকবাগানের কাছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে তাকে বহাল করা হয়েছিল। শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আচমকাই আউট পোস্ট থেকে বেরিয়ে আসেন চোডুপ। কড়েয়া থানা এলাকার লোয়ার রেঞ্জ রোড দিয়ে হাটতে হাটতে কাঁধের স্বয়ংক্রিয় রাইফেল নামিয়ে গুলি শুরু করেন তিনি। ওই সময় লোয়ার রেঞ্জ রোড ধরে এপিসি রোডের দিকে আসছিল একটি অ্যাপ নির্ভর বাইক। চোডুপের গুলি গিয়ে লাগে বাইকের দুই আরোহীর গায়ে। পিছনের আসনে বসেছিলেন এক নারী। তার মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাইক চালকের গায়েও গুলি লাগে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ হাই কমিশনের পেছনের রাস্তার পরের রাস্তায় এ ঘটনা ঘটেছে। জায়গাটা চেনানোর জন্য সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নাম ব্যবহার করছে। ওই আউট পোস্টে কোন পুলিশ সদস্য কাজ করবে তা নির্ধারণ করে কলকাতার পুলিশ।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন রাইজিং বিডিকে জানিয়েছেন, এ ব্যাপারে ডেপুটি হাইকমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com