1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে চীন যুদ্ধ শুরুতে দ্বিধা করবে না

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে বেইজিং ‘যুদ্ধ শুরুতে দ্বিধা করবে না।’ শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম মুখোমুখি আলোচনায় চীনা প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দিয়েছেন।

চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে বলেছেন, ‘যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস করে, তবে চীনা সেনাবাহিনী অবশ্যই যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না, তাতে খরচ যাই হোক না কেন।’

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে চীনা মন্ত্রী বলেছেন বেইজিং ‘তাইওয়ানের স্বাধীনতা’ চক্রান্তকে নস্যাৎ করে দেবে এবং মাতৃভূমির একীকরণকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’

ফেংহে জোর দিয়ে বলেছেন, ‘তাইওয়ান চীনের তাইওয়ান… তাইওয়ানকে ব্যবহার করে চীনকে কখনোই ধরে রাখা যাবে না।’

স্বশাসিত তাইওয়ানকে বেইজিং তার এলাকা হিসাবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন এটি দখল করে নেওয়া হবে বলে বহুবার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com