1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জেলেনস্কি কথা শুনতে চাননি : বাইডেন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আক্রমণের আগে ওয়াশিংটনের সতর্কবাণী শুনতে চাননি।

শুক্রবার লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমি জানি অনেক লোক ভেবেছিল যে আমি অতিরঞ্জিত করছিলাম। কিন্তু আমি জানতাম যে, আমাদের কাছে (মূল্যায়ন) এর জন্য শক্তিশালী তথ্য রয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘(রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সীমান্তে যেতে চলেছেন। এতে কোন সন্দেহ ছিল না এবং ভলোদিমির জেলেনস্কি এটি শুনতে চাননি, বা অনেক লোকও শুনতে চাননি। আমি বুঝতে পেরেছি কেন তারা এটি শুনতে চায়নি, কিন্তু সে (পুতিন) ঢুকে পড়লো।’

২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণা করে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে। ওয়াশিংটনের এই সতর্কতা অবিশ্বাসের সঙ্গে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সমালোচনাও এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com