1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামের নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি পেট্রোলের দাম ৫ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।  এর ফলে দেশটিতে মূল্যস্ফীতি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে।

শনিবার (১১ জুন) এএএ ডেটা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আট সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ক্রমাগতভাবে বেড়েই চলেছে।  টানা ১৫দিন ধরেই এই বৃদ্ধি অব্যাহত আছে। দেশটিতে গত ৩৩ দিনের মধ্যে পেট্রোলের দাম ৩২ বার বৃদ্ধি পেয়েছে।

১৫ এপ্রিল যখন পেট্রোলের তাম বৃদ্ধি পেতে শুরু করে তখন জাতীয় গড় দাম গিয়ে দাঁড়িয়েছিল ৪ দশমিক ০৭ ডলারে। কিন্তু গত দুই মাসে ওপিআইএস অনুযায়ী যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ২৩ শতাংশ।

এদিকে মিশিগান ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের আস্থা শুক্রবার অনেকটাই কমে গেছে।

বিশ্লেষকরা জানান, বৈশ্বিক সমস্যাগুলো অপরিশোধিত জ্বালানির দামকে বাড়িয়ে দিয়েছে।  সামনের দিনে গ্যাসের দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত দুটি কারণে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে একটি করোনা মহামারি এবং অন্যটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ।

এছাড়া কোভিড -১৯ বৃদ্ধির সময় চীন আরোপিত কিছু বিধিনিষেধ এবং লকডাউন শিথিল করবে এই আশায় সম্প্রতি তেলের দাম আরো বেড়েছে।  মূলত চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি ভোক্তা হিসেবে পরিচিত।

সূত্র: সিএনএন, এনপিআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com