1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেন যুদ্ধে প্রায় ৩০০ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর এখন পর্যন্ত দেশটিতে ২৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্নভাবে আহত হয়েছে ৫২৭টি শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রসিকিউটররা একথা জানিয়েছেন।

সোমবার (১৩ জুন) সংবাদ মাধ্যম আল-জাজিরা একথা জানায়।

প্রসিকিউটররা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি সংখ্যক শিশু দোনেটস্ক অঞ্চলে হতহত হয়েছে। সেখানে ২১৮ জন শিশু হতাহত হয়েছে। এছাড়া খারকিভ অঞ্চলে ১৬৬ জন এবং রাজধানী কিয়েভে ১১৬ জন শিশু হতাহত হয়েছে।

তবে ইউক্রেন সরকারের দেওয়া এই তথ্য নিরপেক্ষ কোনো সূত্রে যাছাই করতে পারেনি আল-জাজিরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। বর্তমানে রুশ সেনারা ইউক্রেনের সেভেরোডোনেটস্ক শহরটি দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com