1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

দেশে গণতন্ত্র থাকলে আগেই সরকারের পাওয়ার ডাউন হতো : প্রিন্স

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: ‘অ্যাবসল্যুট পাওয়ার চাই’―প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন থাকলে অনেক আগেই সরকারের পাওয়ার ডাউন হতো। আওয়ামী লীগের অবিধানে নিরপেক্ষ নির্বাচন বলে কিছু নেই। ভোটাধিকার হরণ করে অনুগত প্রশাসনের মাধ্যমে দিনের ভোট রাতে করে ক্ষমতা জবরদখল করে তারা অ্যাবসল্যুট ক্ষমতার নামে অ্যাবসল্যুট দুর্নীতি, দুঃশাসন, জনদুর্ভোগ সৃষ্টি করেছে। তাদের অব্যাবস্থাপনা, দুর্নীতির কারণে গ্যাস এবং চাল, ডাল, তেলসহ প্রতিটি জিনিসের দাম বেড়েছে। মানুষ অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছে।

তিনি গতকাল সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রতি অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবীরের পরিচালনায় হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলী, আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, হোসনে আরা নীলু, কাজী ফরিদ আহমেদ পলাশ, মনোয়ারা বেগম ময়না, রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন তাজবীর, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন বক্তব্য দেন।

গতকাল সাবেক নির্বাচন কমিশনাররা বলেছেন ‘সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপিসহ বিরোধী দলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ দূর হবে না। বরং ঘণ্টায় ঘণ্টায় দুর্ভোগ বেড়েই চলবে। তাই এই ব্যর্থ, অযোগ্য সরকারের পতন ঘটাতে হবে।

তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com