1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

খাদ্য উৎপাদন বাড়াতে শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি ৩ দিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি ঘাটতি মোকাবিলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি তিন দিনের অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা সরকার। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

গত কয়েক মাস ধরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে রেকর্ড পরিমাণ।

শ্রীলঙ্কায় সরকারি খাতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। দেশটিতে শনি ও রোববার দুদিন সাপ্তাহিক সরকারি ছুটি। সোমবার মন্ত্রিসভায় আগামী তিন মাসের জন্য শুক্রবারও ছুটির অনুমোদনের প্রস্তাব উত্থাপন করা হয়। জ্বালানি সঙ্কটের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সমস্যা লাঘব এবং তাদের কৃষিকাজে উৎসাহিত করতেই আরেকদিন ছুটি বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়।

সরকারী তথ্য অফিস এক বিবৃতিতে বলেছে, ‘প্রত্যাশিত খাদ্য ঘাটতির সমাধান হিসাবে তাদের বাড়ির উঠানে বা অন্য কোথাও কৃষিকাজে নিয়োজিত হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের এক কার্যদিবসের ছুটি দেওয়া উপযুক্ত বলে মনে হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com