1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন বাইডেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী মাসে বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছে হোয়াইট হাউজ।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৬ জুলাই মধ্যপ্রাচ্যে সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। প্রথমে তিনি ইসরায়েল সফর করবেন এবং পরে তিনি সৌদি আরব যাবেন।

২০১৮ সালে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। ওই ঘটনায় সৌদি যুবরাজের সম্পৃক্ততা ছিলো বলে তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছিলেন। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে বাইডেন যুবরাজকে ‘ফরিয়াহ’ বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি চলতি মাসের শুরুর দিকে হোয়াইট জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন এখনও যুবরাজকে ‘ফরিয়াহ’ বলে বিবেচনা করেন।

মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্য সফরকালে বাইডেন সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যদি বাইডেন যদি মনে করেন ‘কোন নির্দিষ্ট নেতার সঙ্গে সম্পৃক্ত হলে তার স্বার্থ উদ্ধার হবে এবং এ ধরনের সংশ্লিষ্টতায় ফল আসবে তাহলে তিনি তা করবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com