1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

১২২ বছরের সবচেয়ে বড় বন্যার জন্য ভারতও দায়ি : মোমিন মেহেদী  

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২
বাংলার কাগজ ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ১২২ বছরের সবচেয়ে বড় বন্যার জন্য ভারতও দায়ি। দেশের এই মহাপ্লাবনের জন্য ৫১ বছরের সকল সরকার দায়ি। সেই দায়ের কথা ভুলে বন্যাক্রান্তদেরকে নিয়ে মন্ত্রীরা তামশা করছে, দ্রুত তামশা বন্ধ করে বন্যাক্রান্তদের যথাযথ কল্যাণে নিবেদিত থাকা সরকারের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনে অবহেলা করলে ইতিহাস ক্ষমা করবে না।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৯ জুন বেলা ১১টায় সিলেটসহ ১০ জেলার বন্যাক্রান্তদের সহায়তা তহবিল গঠনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা, সামিয়া মাহী প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে এসে সরাসরি যে কোন অংকের অর্থ দান করতে পারবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com