1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দুতার্তের কন্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বিদায়ী ও আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কনিষ্ঠ কন্যা সারা দুতার্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন। রোববার (১৯ জুন) তার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সারা দুতার্তে দাভাওয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে ফিলিপাইনকে একত্রিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

৪৪ বছর বয়সী সারা দুতার্তে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে। এবারের নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, দুতার্তেকে রানিং মেট হিসেবে রাখেন। মার্কোস জুনিয়র ৩০ জুন ম্যানিলাতে শপথগ্রহণ করবেন। বলা হচ্ছে, সারা দুতার্তের ছয় বছরের সফর শুরু হচ্ছে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে আগামী ৩০ জুন থেকে।

গত মে মাসের নির্বাচনে প্রার্থী হিসাবে এই জুটি একটি শক্তিশালী জোট গঠন করে এবং ঐক্যের বার্তা পৌঁছাতে সক্ষম হয়। যদিও ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আলাদাভাবে নির্বাচিত হন।

রদ্রিগো দুতার্তে একজন বিতর্কিত ও সাহসী ব্যক্তিত্বের অধিকারী প্রেসিডেন্ট ছিলেন যিনি ২০১৬ সালে ক্ষমতায় আসার পর অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও মাদক ব্যবসার লাগাম টানার প্রতিশ্রুতি দেন এবং সেভাবেই কাজ করেন।

তবে সমালোচকরা বলেন পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন দুতার্তে পুলিশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে উৎসাহিত করেন। অথচ যাকে তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করে থাকেন।

আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতও অভিযান চালানোর সময় হাজার হাজার হত্যাকাণ্ডের তদন্ত করছেন।

দুতার্তে নির্বাচনের প্রথমদিকে বলেছিলেন যে তিনি ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দাঁড়াবেন। তবে পরে তার মন পরিবর্তন হয় এবং রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন। কন্যা সারা দুর্তাতের শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।

ফিলিপাইনের সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ৬৪ বছর বয়সী ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট হয়েছেন দেশটির। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিরে এসেছে দেশটিতে। আগামীতে ফিলিপাইনের পরিস্থিতির কতটা উন্নতি ঘটবে তা নিয়ে শঙ্কা রয়েছে বামপন্থী ও মানবাধিকার সংগঠনগুলোর।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com